একটানা বৃষ্টিপাতে ভেঙে পড়ল ৪৬ বছরের পুরানো বিল্ডিং
দি নিউজ লায়ন; বৃহস্পতিবার একটানা বৃষ্টিপাতে ভেঙে পড়ল ৪৬ বছরের পুরানো বিল্ডিং। এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার মাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মাতলা পাঁচ নম্বর ওয়ার্ড গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ১৯৭৫ সালে মাতলা পাঁচ নম্বর ওয়ার্ড গ্রামে একটি বিল্ডিং তৈরি হয় বরফ কারখানার জন্য।বেশ কয়েক বছর বরফ কারখানার চলার পর কারখানাটি বন্ধ হয়ে যায়।
এরপর বরফ কারখানার পাকা বিল্ডিং টা হস্তান্তরিত হয়।বর্তমানে বিল্ডিংয়ের মালিক সহদেব রায়।তিনি স্থানীয় বাসিন্দা।তবে পাকা বিল্ডিং বাড়ি একতালা হলেও তার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট।বুধবার রাত ১১ টা নাগাদ থেকে মাঝারি ও ভারি বৃষ্টিপাত শুরু হয়।একটানা ১২ ঘন্টা বৃষ্টিপাতের ফলে বিল্ডিং টার একটা সাইড পাকা ছাদ ও দেওয়াল পরে যায় হঠাৎই।ফলে আতঙ্কিত হয়ে পড়ে আশপাশের লোকজন।
তবে আশপাশে কাউর কিছু ক্ষতি হয়নি।বিন্ডিং বাড়ির মালিক সহদেব রায় জানান একটানা বৃষ্টিপাতের জন্য পুরানো বিল্ডিং পাকা বাড়িটি ভেঙে পড়ে।এটি আগে বরফ কারখানা ছিল।তবে বর্তমানে বিল্ডিংটি পরিত্যক্ত অবস্থায় ছিল।এই ভাবে ভেঙে পড়বে বোঝা যায়নি।আশপাশের কাউর কোন ক্ষতি হয়নি।ভাঙা বিল্ডিংটি পরিস্কার করা হচ্ছে।

Post a Comment